spot_img

বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে তৃতীয় নম্বরে ঢাকা

অবশ্যই পরুন

কিছুতেই যেন থামছে না রাজধানীর বায়ুদূষণ। শুক্রবার (১৬ অক্টোবর) বায়ুদূষণে বিশ্বের ১২৫ শহরের তালিকায় শীর্ষ তৃতীয় নম্বরে উঠে এসেছে ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, আজ বায়ু দূষণে প্রথম স্থানে রয়েছে সিঙ্গাপুর, যার বায়ুমান স্কোর ২৪৫। এর পরের অবস্থানের রয়েছে মালয়েশিয়ার শহর কুয়ালালামপুর, যার বায়ুমান স্কোর ১৮২। পাশাপাশি ১৭৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় নম্বরে রয়েছে বাংলাদেশ।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া ১৫১ থেকে ২০০ পর্যন্ত স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

সর্বশেষ সংবাদ

ধানের শীষে ভোট দিয়ে হিন্দু সম্প্রদায় প্রমাণ করেছে তারা কারও দাসত্ব করে না: প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ধানের শীষে ভোট দিয়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রমাণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ