spot_img

ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ ট্রাম্পের

অবশ্যই পরুন

রানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের অস্ত্রের প্রয়োজন নেই। পাশাপাশি তিনি জোর দিয়ে বলেছেন, ‘মাদার অফ অল বম্বস’ (সব বোমার জননী) কোনো পারমাণবিক অস্ত্র নয়। আনাদোলুর প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ‘নিউজম্যাক্স’-কে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়, তার প্রশাসন কি ইরানের বিরুদ্ধে এই বোমাটি ব্যবহারের কথা বিবেচনা করছে? জবাবে ট্রাম্প জোর দিয়ে জানান, এটি একটি প্রচলিত (নন-নিউক্লিয়ার) অস্ত্র।

তিনি বলেন, ‘মাদার অফ অল বম্বস’ কোনো পারমাণবিক অস্ত্র নয়। এটি কেবল অত্যন্ত বড় আকারের একটি বোমা। পারমাণবিক অস্ত্র ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের অস্ত্র ব্যবহারের কোনো প্রয়োজন নেই।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তিনি বিশ্বাস করেন কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমি কাউকেই বিশ্বাস করি না। রাজনীতির জগতে আমি কাউকেই বিশ্বাস করি না।’

সর্বশেষ সংবাদ

দুর্নীতি প্রতিরোধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

দুর্নীতি প্রতিরোধ এবং রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ