spot_img

মদিনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ অস্বীকার হুতিদের

অবশ্যই পরুন

সৌদি আরবের পবিত্র নগরী মদিনাকে লক্ষ্য করে বৃহস্পতিবার কোনো হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের হুতিরা। এর আগে সৌদি আরব জানিয়েছিল, মদিনা অঞ্চলের একটি লক্ষ্যবস্তুতে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইয়েমেনের রাজধানী সানা থেকে বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইয়েমেনের সশস্ত্র বাহিনী বৃহস্পতিবার সৌদি ভূখণ্ড লক্ষ্য করে কোনো সামরিক অভিযান চালায়নি।

মদিনায় হামলার বিষয়ে সৌদি আরবের দাবিকে ‘নির্লজ্জ ও নির্দ্বিধায় বলা মিথ্যা’ বলে আখ্যা দেন তিনি।

এর আগে সৌদি কর্তৃপক্ষ জানায়, পবিত্র নগরী মদিনা অঞ্চলের একটি লক্ষ্যবস্তুর দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তবে এ ঘটনায় বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সর্বশেষ সংবাদ

আইনগত সহায়তার মাধ্যমে ন্যায়বিচারের পথ সুগম করতে হবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইনগত সহায়তা কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর বিচারপ্রাপ্তি সহজ করার পাশাপাশি...

এই বিভাগের অন্যান্য সংবাদ