spot_img

ফরিদপুরে স্কুলে যাওয়ার পথে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

অবশ্যই পরুন

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিদ্যালয়ে যাওয়ার সময় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে তুলে নিয়ে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৬) নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ফরিদপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. আবুল বাশার মিঞা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত যুবক আকিদুল আলফাডাঙ্গা উপজেলার নওয়াপাড়া গ্রামের সেলিম শেখের ছেলে।

মামলা সূত্রে জানাযায়, ২০২১ সালের ২০ জুন সকাল ১০ টার দিকে বিদ্যালয়ে যাচ্ছিল তৃতীয় শ্রেণীতে পড়ুয়া ওই শিশু শিক্ষার্থী। পথিমধ্যে জলাবদ্ধ রাস্তা পার করে দেওয়ার কথা বলে শিশুটিকে কোলে তুলে পাশ্ববর্তী একটি বাঁশবাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায় আকিদুল। এরপর শিশুটিকে উদ্ধার করে বাবা-মা ও স্বজনেরা দ্রুত তাকে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পরদিন শিশুটির বাবা আলফাডাঙ্গা থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় আকিদুলকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। মামলাটি তদন্ত করেন উপ-পরিদর্শক সুজন বিশ্বাস। ২০২৫ সালের ২৫ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র পত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। এরপর ১৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আজ এ রায় ঘোষণা করেন আদালতের বিচারক।

শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পিপি এডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, বিদ্যালয়ে যাওয়ার সময় তুলে নিয়ে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৬) নামে এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালতের বিচারক। একই সাথে তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সর্বশেষ সংবাদ

বাণিজ্য, কর্মসংস্থান ও শিক্ষায় সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-কিরগিজস্তান

বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শ্রম গতিশীলতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে একমত হয়েছে বাংলাদেশ ও কিরগিজস্তান। বিশেষ করে মধ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ