spot_img

দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

অবশ্যই পরুন

প্রশ্ন ফাঁসকাণ্ডে আলোচিত সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে অবৈধ সম্পদ অর্জনের মামলায় ৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তার নামে জ্ঞাত আয়বহির্ভূত ৩১ লাখ ৮১ হাজার টাকার সম্পদ বাজেয়াপ্তের ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালত এ রায় ঘোষণা করেন। পরে সাজা পরোয়ানা দিয়ে আবারও কারাগারে পাঠানো হয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ রায় ঘোষণা এ তারিখ নির্ধারণ করেন। এর আগে, ১৩ সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মামলায় ১১ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য নেয় আদালত।

চলতি বছরের ১৭ জুন এ মামলায় সিয়ামের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত।

সর্বশেষ সংবাদ

পাকিস্তানে স্কুলের ভবন ধসে শিক্ষক-শিক্ষার্থীসহ অন্তত ২৮ জন নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৭ জন শিক্ষার্থী এবং একজন শিক্ষক নিহত...

এই বিভাগের অন্যান্য সংবাদ