spot_img

শেখ হাসিনার দুর্নীতি মামলার দ্রুত অগ্রগতি হবে: দুদক মহাপরিচালক

অবশ্যই পরুন

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতি মামলার দ্রুত অগ্রগতি হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মোহাম্মদ নাজমুল হাসান।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

দুদক মহাপরিচালক জানান, দুদকের নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত ১৫৫টি মামলা এবং ১৬১টি চার্জশিট অনুমোদন দিয়েছে সংস্থাটি। এ সময়ে ৬১টি ফাঁদ মামলা এবং ২২ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

জাতীয় সংসদ ভবনের এসআইএস সিস্টেম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের নামে অর্থ আত্মসাৎ এবং বিদেশে অর্থপাচারের অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে দুদক অনুসন্ধান করছে বলে এ সময় তিনি উল্লেখ করেন।

এদিকে, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে ফেরত আনার প্রক্রিয়াও চলমান বলে জানালেন নাজমুল হাসান।

এছাড়া, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. রশীদুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক।

সর্বশেষ সংবাদ

বাণিজ্য, কর্মসংস্থান ও শিক্ষায় সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-কিরগিজস্তান

বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শ্রম গতিশীলতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে একমত হয়েছে বাংলাদেশ ও কিরগিজস্তান। বিশেষ করে মধ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ