spot_img

এলপিজি সরবরাহে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: বাণিজ্যমন্ত্রী

অবশ্যই পরুন

এলপিজি গ্যাসের বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি বা সরবরাহব্যবস্থা ব্যাহত করার চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। একই সঙ্গে ধর্মঘটের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে ডিলারদের প্রতি আহ্বান জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এলপিজি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে বাণিজ্যমন্ত্রী এ হুঁশিয়ারি দেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, এলপিজি একটি অত্যাবশ্যকীয় পণ্য। বাংলাদেশে এটি উৎপাদিত হয় না; বিদেশ থেকে আমদানি করতে হয়। যেসব উৎস থেকে এই পণ্য আনা হয়, সেসব এলাকায় বর্তমানে যুদ্ধপরিস্থিতি বিরাজ করছে। এর সঙ্গে ডিলার পর্যায়ে ধর্মঘটের ডাক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এ অবস্থায় এলপিজির বাজারে অস্থিতিশীলতা তৈরি বা সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটানোর চেষ্টা হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে জানান তিনি।

এদিকে, ধর্মঘটের পরিবর্তে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

তিনি বলেন, ধর্মঘট প্রত্যাহার না করা হলে সরকার আইনি ব্যবস্থা নেবে। একই সঙ্গে সাধারণ মানুষ যাতে এলপিজি সরবরাহ নিয়ে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, সে বিষয়েও সরকার সতর্ক থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ সংবাদ

প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি, তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি

মধ্যস্বত্বভোগীদের প্রতারণার কারণে অভিবাসন ব্যয় বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রবাসীদের সবচেয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ