গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় বেক্সিমকো রোডে অবস্থিত ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকালে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে যাচ্ছে আরও ৩টি ইউনিট।
ফায়ার সার্ভিসের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।

