spot_img

মানবতাবিরোধী অপরাধ: ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে আপিল করেছেন হাসানুল হক ইনু

অবশ্যই পরুন

জুলাই আন্দোলন কুষ্টিয়ায় ৬ জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা হাসানুল হক ইনু।

বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনি আপিল করেছেন।

এর আগে, ১০ বছরের সাজা থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। দাবি, ছাত্র জনতার আন্দোলন দমনে হাসানুল হক ইনু, শেখ হাসিনার নির্দেশনায় একমত প্রকাশ করেন এবং হত্যাকাণ্ডে উসকানি ও ষড়যন্ত্র করেন। সেই অপরাধের বিপরীতে তার সাজা কম হয়েছে দাবি করেন প্রসিকিউশন।

এদিকে ইনুর আইনজীবীদেরও দাবি, তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। ফলে সাজা থেকে খালাস চেয়েছেন তারা।

সর্বশেষ সংবাদ

বাণিজ্য, কর্মসংস্থান ও শিক্ষায় সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-কিরগিজস্তান

বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শ্রম গতিশীলতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে একমত হয়েছে বাংলাদেশ ও কিরগিজস্তান। বিশেষ করে মধ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ