spot_img

ইয়েমেনে সৌদি জোটের হামলায় নিহত ৩

অবশ্যই পরুন

ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকায় সৌদি আরবের হামলায় নিহত হয়েছে কমপক্ষে ৩ জন। আহত ২ জন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) আরামকোর একটি প্রশাসনিক ভবন লক্ষ্য করে হামলা চালায় ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা।

বিস্ফোরণের পর আগুন ধরে যায় ভবনে। এ ঘটনায় হতাহতের খবর মেলেনি। এর কয়েক ঘণ্টা আগে, সানার আস-সাবাহ এলাকার একটি তেল শোধনাগারে, হামলা চালায় সৌদি সমর্থিত ইয়েমেনি সরকার।

গোলার আঘাতে শাদা জেলায় প্রাণ গেছে একজনের। এছাড়াও আহত হয়েছেন অন্তত ২ জন। আরেকটি এলাকায়, মাইন বিস্ফোরণে প্রাণ গেছে ২ বেসামরিকের।

এছাড়াও, লোহিত সাগরের ‘রাস ঈসা’ বন্দরে থাকা একটি ট্যাংকার ও হুতি নিয়ন্ত্রিত হোদেইদা প্রদেশের একটি জ্বালানি কেন্দ্রেও ২টি বিমান হামলা চালিয়েছে সৌদি বাহিনী।

সর্বশেষ সংবাদ

বিশ্বে ৮০ কোটি তরুণ কর্মসংস্থানহীন ভবিষ্যতের মুখোমুখি: ইউএনডিপি

আগামী ১৫ বছরে উন্নয়নশীল দেশগুলোর শ্রমবাজারে প্রবেশ করতে যাওয়া প্রায় ১২০ কোটি তরুণের মধ্যে ৮০ কোটিই কোনো কর্মসংস্থান খুঁজে...

এই বিভাগের অন্যান্য সংবাদ