spot_img

ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার: ট্রাম্প

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের নেতৃত্বে আমূল পরিবর্তন আনার সময় চলে এসেছে। রুশদের সঙ্গে মার্কিন ডিজেলসংক্রান্ত চুক্তির সমালোচনা করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি যে বক্তব্য দিয়েছেন, তার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি।

সম্প্রতি, রাশিয়ার ডিজেল রফতানির ওপর নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে মস্কোর সঙ্গে সমঝোতার কথা জানান ট্রাম্প। এ চুক্তির আওতায় রাশিয়া থেকে বিপুল পরিমাণ ডিজেল যুক্তরাষ্ট্রে সরবরাহের সুযোগ তৈরি হবে।

তবে জেলেনস্কির আশঙ্কা, এই চুক্তির ফলে, রাশিয়ার হাতে নতুন অর্থ আসবে, যা ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে সামরিক সরঞ্জাম কেনা ও যুদ্ধের ব্যয় মেটাতে ব্যবহার করতে পারে মস্কো।

এ কারণে চুক্তিটিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য ‘উপহার’ হিসেবে আখ্যা দিয়েছেন তিনি।

শনিবার (১০ অক্টোবর) হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জেলেনস্কির সমালোচনার জবাব দেন ট্রাম্প।

এ সময় ইউক্রেনের প্রেসিডেন্টের বিরুদ্ধে রাশিয়ার তেল শোধনাগারে হামলা অব্যাহত রাখার মাধ্যমে বিশ্বজুড়ে সমস্যা তৈরির অভিযোগও তোলেন তিনি।

জেলেনস্কির সমালোচনার জবাবে ট্রাম্প বলেন, রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা অব্যাহত রাখার অনুমতি দিয়ে জেলেনস্কি ‘বিশ্বের জন্য সমস্যা তৈরি করতে চান’।

এ সময় ইউক্রেনের প্রেসিডেন্টকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তার এসব অবশ্যই বন্ধ করা উচিত।’

ট্রাম্প আরও বলেন, ইউক্রেনের এমন একজন নতুন নেতা প্রয়োজন, যিনি একটি সমঝোতায় পৌঁছাতে পারবেন।

সর্বশেষ সংবাদ

১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

​ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়িত ঐতিহাসিক ওসমানী উদ্যান এবং সেখানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’...

এই বিভাগের অন্যান্য সংবাদ