spot_img

ইতালির সিয়েনা অ্যাওয়ার্ডসে ২ বিভাগে আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলাদেশের পিনু

অবশ্যই পরুন

ইতালিতে আন্তর্জাতিক আলোকচিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ‘সিয়েনা অ্যাওয়ার্ডস ২০২৬’ এ দুইটি পৃথক বিভাগে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন বাংলাদেশের আলোকচিত্রী পিনু রহমান।

শনিবার (১১ অক্টোবর) জাঁকজমকপূর্ণ আয়োজনে বিজয়ীদের এই স্বীকৃতি দেওয়া হয়।

ক্রিয়েটিভ ফোটো অ্যাওয়ার্ডসের পিপল বিভাগে বিজয়ী হয়েছে তার ‘দ্যা গোল্ডেন বার্ডেন’ আলোকচিত্রটি। এর মাধ্যমে তিনি মর্যাদাপূর্ণ ‘প্যানজিয়া প্রাইজ’ অর্জন করেছেন। একইসাথে, ডকুমেন্টারি এন্ড ফটো-জার্নালিজম বিভাগে তার ‘ব্যাড মর্নিং ইন এ বার্নড ভ্যালি’ ছবিটি হাইলি রিকমেন্ডেড স্বীকৃতি পেয়েছে।

এই আয়োজনে আন্তর্জাতিক আলোকচিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব, স্থানীয় জনপ্রতিনিধি ও অতিথিরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক পরিসরের কারণে আলোকচিত্র জগতের অস্কার হিসেবে পরিচিত এই অ্যাওয়ার্ড।

উল্লেখ্য, চলতি বছর, এই প্রতিযোগিতার জন্য ১৬৩টি দেশ থেকে মোট ৪০ হাজারের বেশি ছবি জমা পড়েছিল।

সর্বশেষ সংবাদ

১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

​ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়িত ঐতিহাসিক ওসমানী উদ্যান এবং সেখানে নবনির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’...

এই বিভাগের অন্যান্য সংবাদ