spot_img

রিয়াদ বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় ‘গভীরভাবে মর্মাহত’ জাতিসংঘ মহাসচিব

অবশ্যই পরুন

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। শনিবারের ওই প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় গুতেরেস বলেন, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের চালানো প্রাণঘাতী হামলায় তিনি ‘গভীরভাবে মর্মাহত’।

জাতিসংঘ মহাসচিব বলেন, বেসামরিক মানুষ ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

বেসামরিক স্থাপনায় হামলার ঘটনায় জাতিসংঘের এই প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক আইন মেনে চলা এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি আবারও গুরুত্ব পেয়েছে।

উল্লেখ্য, সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশিসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০৯ জন। খবর, রয়টার্সের।

শনিবার (১০ অক্টোবর) এ তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে এটি রিয়াদ বিমানবন্দরে হুতিদের তৃতীয় হামলা।

সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দুজন বাংলাদেশি এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের একজন করে নাগরিক রয়েছেন। সর্বশেষ হিসাব অনুযায়ী, আহতের সংখ্যা ৩০৯।

সর্বশেষ সংবাদ

সরকার উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বৃদ্ধির পরিকল্পনা নিয়েছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকার উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি এবং গবেষণার উপযুক্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ