spot_img

বিনা অনুমতিতে অভিনেত্রীদের ‘আপত্তিকর’ ছবি তোলা নিয়ে সালমানের হুঁশিয়ারি

অবশ্যই পরুন

রূপালী পর্দার গ্ল্যামার আর ক্যামেরার ঝলকানি সবসময়ই ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু সেলিব্রিটিদের ব্যক্তিগত সীমানা লঙ্ঘন করে যখন আপত্তিকর ও অসম্মতির ছবি তোলার হিড়িক পড়ে, তখন তা আর বিনোদন থাকে না, বরং তা হয়ে দাঁড়ায় চরম অস্বস্তিকর।

বিনোদন দুনিয়ায় এই অনৈতিক চর্চা নিয়ে এবার অত্যন্ত কঠোর অবস্থান নিলেন বলিউডের ভাইজান সালমান খান। পাপারাজ্জিদের সাফ হুঁশিয়ারি দিয়ে তিনি জানিয়েছেন, এই বাড়াবাড়ি আর সহ্য করা হবে না।

সম্প্রতি জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস-এর মঞ্চে সালমান স্পষ্ট ভাষায় জানান, ‘পাপারাজ্জিদের অবশ্যই বোঝা উচিত, প্রতিটি সেলিব্রিটি এমন ছবির জন্য স্বাচ্ছন্দ্যবোধ করেন না এবং তাদের ব্যক্তিগত প্রাইভেসির প্রতি সম্মান দেখানো বাধ্যতামূলক।’

ভাইজান কিছুটা খোলামেলাভাবে স্বীকার করেন, ’কিছু ক্ষেত্রে হয়তো কিছু তারকা নিজেরাই পাপারাজ্জিদের ডেকে আনেন এবং প্রচারের আলোয় থাকতে এমন ছবি তোলার অনুমতি দেন, কিন্তু তার মানে এই নয় যে সবার ক্ষেত্রে একই নীতি প্রযোজ্য হবে।’

সালমান খান আরও বলেন, ব’হু অভিনেত্রীই এই ধরনের ছবি তোলার ঘোরবিরোধী এবং যারা আপত্তি জানান, তাদের নিজেদেরও সাহসিকতার সঙ্গে এর প্রতিবাদ করা উচিত।’

সর্বশেষ সংবাদ

ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট দরকার: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের নেতৃত্বে আমূল পরিবর্তন আনার সময় চলে এসেছে। রুশদের সঙ্গে মার্কিন ডিজেলসংক্রান্ত চুক্তির সমালোচনা...

এই বিভাগের অন্যান্য সংবাদ