spot_img

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

অবশ্যই পরুন

জ্যামাইকা যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব মাহদী হাসানকে। তার দাবি, বিভিন্ন মামলায় জামিনে থাকা সত্ত্বেও তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি।

মাহদী হাসান নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে করে আমার জ্যামাইকা যাওয়ার কথা ছিল। ফ্লাইটটি ছিল রাত ৯টা ৩৫ মিনিটে। কিন্তু আমাকে যেতে দেওয়া হয়নি।’

মাহদীর দাবি, তার বিরুদ্ধে থাকা সব মামলায় তিনি জামিনে রয়েছেন। এরপরও তাকে বিদেশ যেতে দেওয়া হয়নি বলে জানান তিনি।

তিনি আরও জানান, দেশের বাইরে যেতে পুলিশের পক্ষ থেকে তাকে আদালতের অনুমতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরে তিনি বিমানবন্দর এলাকা থেকে চলে যান।

তবে মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়ার বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ডিউটি অফিসার।

সর্বশেষ সংবাদ

হুথি গোষ্ঠীর পতনই আমাদের মূল লক্ষ্য : ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

ইয়েমেনে গত প্রায় দু’মাস ধরে যে তীব্র সংঘাত শুরু হয়েছে, সেই সংঘাতে ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠীর চূড়ান্ত পতন দেখতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ