পশ্চিমবঙ্গের রাজনীতিতে রদবদল চলছেন। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা কোয়েল মল্লিক সোমবার (৫ অক্টোবর) তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন। তার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তাকে ভিলেন বলেছেন তৃণমূল নেতা ও শ্রীরামপুরের বর্ষীয়ান তৃণমূল সংসদ সদস্য কল্যাণ ব্যানার্জি।
হিন্দুস্তান টাইমস থেকে জানা যায়, কোয়েলকে রাজনীতি ও ব্যক্তিগত জীবন নিয়ে তাকে কটাক্ষ করেছেন কল্যাণ ব্যানার্জি। তিনি বলেন, রূপালী পর্দায় কোয়েল নায়িকার চরিত্রে অভিনয় করলেও বাস্তবের রাজনৈতিক ময়দানে তিনি একজন ভিলেন। সে তো শুভেন্দু অধিকারীও আগে তৃণমূলে ছিল, এরা সবাই ভালো অভিনেত্রী। সকালবেলা নায়িকা, বিকালবেলা ভিলেন।
কল্যাণের পাশাপাশি মমতার বিধায়ক কুণাল ঘোষ কোয়েলের নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন তুলে আরও বলেন যে, ভোটের মুখে সুযোগ নিয়ে তৃণমূলের টিকিটে সংসদ হওয়া এবং পরবর্তীতে সুযোগ বুঝে বিজেপির হাত ধরা কেবল পদ ও ক্ষমতার লোভে নেয়া একটি সিদ্ধান্ত। তিনি বলেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন আপনার সংসদ সদস্য হওয়ার যাওয়ার জন্য তৃণমূলকে খুব ভাল লাগত। আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী নেই, সঙ্গে সঙ্গে আপনাকে বিজেপি-তে যেতে হল।
দলবদলের কারণে নেটিজেনদের তীব্র সমালচনা হয় কোয়েলকে নিয়ে। আর এবার নতুন করে তাকে নিয়ে সমালোচনা শুরু হইয়েছে। যদিও এখনও এ বিষয়ে প্রতিক্রিয়া দেননি কোয়েল মল্লিক।

