spot_img

বাংলাদেশ সফরে আসছেন জাতিসংঘের বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ

অবশ্যই পরুন

সরকারের আমন্ত্রণে ২৩ নভেম্বর বাংলাদেশে আসছেন জাতিসংঘের শিক্ষার অধিকারবিষয়ক বিশেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ। ৪ ডিসেম্বর পর্যন্ত তিনি বাংলাদেশে থাকবেন।

এ সময় ফরিদা শহীদ বাংলাদেশে সবার জন্য মানসম্মত, সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও আজীবন শিক্ষার অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে বিদ্যমান ভালো উদ্যোগ ও চ্যালেঞ্জগুলো পর্যালোচনা করবেন। বৈষম্য ছাড়াই মানসম্মত সরকারি শিক্ষায় প্রবেশাধিকার এবং শিক্ষা খাতে অর্থায়নের বিষয়গুলো এই সফরে গুরুত্ব পাবে।

সফরকালে জাতিসংঘের এই কর্মকর্তা সরকারের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা, নাগরিক সমাজ, বেসরকারি সংস্থা, সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষাবিদ, শিক্ষক ও অন্যান্য শিক্ষা-সংশ্লিষ্ট কর্মী, শিক্ষার্থী এবং অভিভাবকদের সঙ্গে বৈঠক করবেন।

শেষ র‍্যাপোর্টিয়ার ফরিদা শহীদ ২০২৭ সালের জুনে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশ সফরের বিষয়ে প্রতিবেদন তুলে ধরবেন।

সর্বশেষ সংবাদ

রমজানে বাজারে কোনো সংকট হবে না: বাণিজ্যমন্ত্রী

রমজান সামনে রেখে দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পথে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হওয়ায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ