spot_img

৮ মাস পর উৎপাদনে ফিরেছে যমুনা সার কারখানা

অবশ্যই পরুন

গ্যাস সংকটে দীর্ঘ ৮ মাস বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানায় আবারও ইউরিয়া উৎপাদন শুরু করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৬ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে দানাদার ইউরিয়া সার উৎপাদন শুরু হয়।

কারখানা কর্তৃপক্ষ জানায়, গ্যাস সংটকে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। গত ১৯ সেপ্টেম্বর রাতে কারখানায় গ্যাস সরবরাহ শুরু হলে গতরাত থেকে উৎপাদনে ফিরেছে তারা।

১৯৯১ সাল থেকে যমুনা সার কারখানায় উৎপাদন শুরু হয়। কারখানাটির দৈনিক প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে। জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের মোট ২১টি জেলায় সরবরাহ করা হয়।

সর্বশেষ সংবাদ

সিন্ডিকেট ভাঙতেই সাব-রেজিস্ট্রারদের লটারির মাধ্যমে বদলি: আইনমন্ত্রী

সাব-রেজিস্ট্রার অফিস নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, পাবলিক পারসেপশনে যেসব জায়গাকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ