অটোরিকশার কারণে স্বাভাবিক গতি হারিয়েছে ঢাকা। তাই অটোরিকশাকে নীতিমালার আওতায় আনার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর ধানমন্ডি লেকের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।
শেখ রবিউল আলম বলেন, সংস্কার শেষে লেকে আধুনিক সব সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে। পরিবেশ উন্নয়নে দেওয়া প্রতিশ্রুতি পূরণে প্রধানমন্ত্রী দুইটি প্রকল্পের অনুমোদন দিয়েছেন। লেকে ময়লা না ফেলতে এবং নিজ শহর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
বর্ষায় জলাবদ্ধতাকে ঢাকার বড় সমস্যা উল্লেখ করে সড়ক পরিবহন মন্ত্রী জানান, জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রীর কাছ থেকে ৩৫০ কোটি টাকা নেওয়া হয়েছে।

