spot_img

হুমকির কারণে যুক্তরাজ্য থেকে মার্কিন বোমারু বিমান সরানো হয়েছে: ট্রাম্প

অবশ্যই পরুন

ইরানের সঙ্গে সম্পর্কিত হুমকির কারণে যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটি থেকে মার্কিন বি-১ বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর রয়টার্সের।

সোমবার (৫ অক্টোবর) সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ট্রাম্প বলেন, বিমানগুলো সেখানে রাখলে ঝুঁকি তৈরি হতে পারে এমন তথ্য পাওয়ার পর সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। হুমকির সঙ্গে ইরানের যোগসূত্র রয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, তারা ইরানের সঙ্গে যুক্ত।

বোমারু বিমানগুলো যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে ছিল। সম্প্রতি ইরানের ওপর মার্কিন হামলায় এসব বিমান ব্যবহার করা হয়েছিল।

গত সপ্তাহে ঘাঁটির কাছে পাঁচ ব্রিটিশ নাগরিককে সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে গ্রেফতার করা হয়। পরে তাদের জামিনে ছেড়ে দেওয়া হয়। এর আগে ইরানের বিপ্লবী গার্ডস ফেয়ারফোর্ড ঘাঁটিকে বৈধ লক্ষ্য হিসেবে উল্লেখ করেছিল।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, অতিরিক্ত সতর্কতার জন্য বোমারু বিমানগুলো সরানো হয়েছে। তবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বিমান সরানোর সঙ্গে ইরানের কথিত ষড়যন্ত্রের সরাসরি কোনো সম্পর্ক নেই। প্রয়োজন অনুযায়ী পেন্টাগন নিয়মিতভাবে সামরিক সম্পদ সরিয়ে থাকে বলেও জানান তিনি।

এদিকে, ন্যাটোর এক সামরিক সূত্র জানিয়েছে, যুক্তরাজ্যে থাকা মার্কিন সামরিক সম্পদের জন্য ইরান এখনো বড় ধরনের হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে, ইরান ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন।

সর্বশেষ সংবাদ

নির্ধারিত দামে এলপিজি পাওয়া না গেলে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

কোথাও যদি নির্ধারিত দামে এলপিজি পাওয়া না যায়, তাহলে গণমাধ্যম জনস্বার্থে বিষয়টি তুলে ধরবে এবং সরকার এ বিষয়ে প্রয়োজনীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ