spot_img

ব্রাজিলে নির্বাচন: দূতাবাস বন্ধ করল যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া

অবশ্যই পরুন

প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দু’দিন আগে ব্রাজিলে কনস্যুলার সেবা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। নিজস্ব দূতাবাস বন্ধ রেখেছে অস্ট্রেলিয়াও। খবর, আল জাজিরার।

শুক্রবার (২ অক্টোবর) থেকে দূতাবাস ও কনস্যুলেটগুলোর সেবা বন্ধ রয়েছে। আগেরদিন এক বিবৃতিতে ওয়াশিংটন জানায়, নিরাপত্তা উদ্বেগের কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিবৃতিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, শুক্রবার থেকে ব্রাজিলে কনস্যুলার সেবা স্থগিত থাকবে। জরুরি সহায়তার প্রয়োজন হলেও মার্কিন নাগরিকদের দূতাবাস, কনস্যুলেট বা অন্য কোনো কূটনৈতিক স্থাপনায় যেতে নিষেধ করা হয়েছে। তবে কী ধরনের নিরাপত্তা হুমকি তৈরি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

পাশাপাশি এই সিদ্ধান্তের সঙ্গে রোববারের প্রেসিডেন্ট নির্বাচনের সরাসরি কোনো সম্পর্ক আছে কি না, সেটিও যুক্তরাষ্ট্র জানায়নি। মার্কিন পররাষ্ট্র দফতর জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি মোকাবিলায় তারা ব্রাজিলের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

এদিকে অস্ট্রেলিয়ার ব্রাজিলের রাষ্ট্রদূত সোফি ডেভিস সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, যুক্তরাষ্ট্রের সতর্কতার পরিপ্রেক্ষিতে শুক্রবার অস্ট্রেলিয়ার দূতাবাসও বন্ধ থাকবে। তিনি অস্ট্রেলীয় নাগরিকদের মার্কিন কূটনৈতিক স্থাপনা এড়িয়ে চলার পরামর্শ দেন।

আগামী ৪ অক্টোবর হবে বহুল আলোচিত প্রেসিডেন্ট নির্বাচন। বর্তমান প্রেসিডেন্ট লুলা ডি সিলভা, সাবেক প্রেসিডেন্টের ছেলে ফ্লাভিও বলসোনারোসহ ১২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে ২৫ অক্টোবর দ্বিতীয় দফার ভোট হবে।

সর্বশেষ সংবাদ

ইরানি স্থলবাহিনী যুক্তরাষ্ট্রকে স্থল অভিযান চালানোর সুযোগ দেয়নি: সেনা মুখপাত্র

‘ইরানী সেনাবাহিনীর অভিজাত স্থল ইউনিট ও ব্রিগেডগুলো সীমান্তে মার্কিন বাহিনীকে কোনো ধরনের স্থল অভিযান পরিচালনার সুযোগ দেয়নি। তারা আজও...

এই বিভাগের অন্যান্য সংবাদ