spot_img

শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী

অবশ্যই পরুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

শুক্রবার (০২ অক্টোবর) রাত ১০টার দিকে বিমানবন্দরে যান তিনি। এ সময় মন্ত্রী বিমানবন্দরের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি যাত্রীদের সঙ্গে কথা বলেন।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিদর্শনকালে মন্ত্রী বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকায় গিয়ে লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলেন। উড়োজাহাজ থেকে নামার পর লাগেজ পেতে কত সময় লাগছে এবং ব্যাগেজ ডেলিভারি কার্যক্রম নিয়ে তাঁদের অভিজ্ঞতা কেমন—এসব বিষয়ে জানতে চান তিনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীরা ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ পাওয়ার বিষয়েও তাঁরা সন্তুষ্টির কথা জানান।

পরিদর্শনকালে যাত্রীসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

এ ছাড়া যাত্রীদের সুবিধার্থে বিমানবন্দরে ট্রলির সংখ্যা দ্রুত বাড়ানোর নির্দেশ দেন এম রশিদুজ্জামান মিল্লাত। এ সময় বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

সাধারণ নাগরিকদের সেনা প্রশিক্ষণ দিচ্ছে ইরান

রাষ্ট্রীয়ভাবে সাধারণ নাগরিকদের সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা দেখা দেওয়ায় এ...

এই বিভাগের অন্যান্য সংবাদ