spot_img

যুক্তরাজ্যের বিমানঘাঁটির ঘটনায় ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক গ্রেফতার

অবশ্যই পরুন

যুক্তরাজ্যের গ্লস্টারশায়ারের আরএএফ ফেয়ারফোর্ড বিমানঘাঁটিতে নিরাপত্তা বিঘ্নের ঘটনায় ইরানি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। ২৭ বছর বয়সী ঐ ব্যক্তি যুক্তরাজ্য ও ইরানের দ্বৈত নাগরিক।

মধ্য লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। একই এলাকায় আরও দুই স্থানে তল্লাশি চালায় নিরাপত্তা বাহিনী।

এর আগে, এ ঘটনায় দ্বিতীয় এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের কথা জানায় ব্রিটিশ পুলিশ। খবর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার।

এদিকে, বিমান ঘাঁটিতে সম্ভাব্য নাশকতার অভিযোগে গ্রেফতার হওয়া পাঁচজন এখনও জামিনে রয়েছেন। তারা সবাই লন্ডনের বাসিন্দা ও ব্রিটিশ নাগরিক।

গত রোববার (২৭ সেপ্টেম্বর) তিনটি সন্দেহজনক যানবাহন মার্কিন বিমানবাহিনী পরিচালিত ফেয়ারফোর্ড ঘাঁটির দিকে যেতে দেখা গেলে সেখানে বড় ধরনের নিরাপত্তা তৎপরতা শুরু হয়। পরে পাঁচজনকে গ্রেফতার করা হয়। পরদিন তাদের জামিনে ছেড়ে দেয়া হয়।

সর্বশেষ সংবাদ

২০২৭ বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ, কবে কার বিপক্ষে খেলবে বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় বসতে যাচ্ছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আসর। ১৪ দলের এই বিশ্বকাপ শুরু হবে ২ অক্টোবর,...

এই বিভাগের অন্যান্য সংবাদ