spot_img

আমদানি আদেশে সংশোধনী, নিট কাপড় আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার

অবশ্যই পরুন

রফতানিমুখী পোশাক ও টেক্সটাইল খাতের কাঁচামাল আমদানির শর্ত সহজ করার পাশাপাশি আমদানি নীতি আদেশে সংশোধনী এনেছে সরকার। এর মধ্যে নিট কাপড় আমদানির ওপর থাকা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। ফলে নিটওয়্যার রফতানিকারকরা আগের মতো ফেব্রিক আমদানি করতে পারবেন।

সংশোধিত আদেশে, পোশাক খাতের আমদানিতে আরও কিছু শর্ত শিথিল করা হয়েছে। আগের নিয়মে গ্রে কাপড় ছাড়া অন্য কাপড় কেবল ১৮ দশমিক ২৯ মিটার বা তার বেশি দৈর্ঘ্যের থানে আমদানি করা যেত। কাটা বা টুকরো কাপড় আমদানির সুযোগ ছিল না।

এখন কৃত্রিম তন্তুর সীমলেস স্পোর্টসওয়্যার, উচ্চমূল্যের ফ্যাশন পণ্য ও ফাংশনাল পোশাক তৈরির কাপড় আকৃতি ও আকার নির্বিশেষে আমদানি করা যাবে। তবে এ ক্ষেত্রে বিজিএমইএ বা বিকেএমইএর সুপারিশ প্রয়োজন হবে। বিশেষায়িত টেক্সটাইল ও হোসিয়ারি পণ্যের কাঁচামালের পরিমাণ এখন ইউডি বা ইউপি অনুযায়ী নির্ধারণ করা হবে।

নতুন বিধানে হোসিয়ারি ও নিটেড পোশাকের জন্য সুতা ও নিটেড কাপড় আমদানিতে বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতির শর্তও তুলে দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে: প্রধানমন্ত্রী

কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

এই বিভাগের অন্যান্য সংবাদ