spot_img

জাপানের প্রেক্ষাগৃহে আমির খান!

অবশ্যই পরুন

দীর্ঘ নয় বছর পর আবারও জাপানের প্রেক্ষাগৃহে ফিরছেন বলিউড অভিনেতা আমির খান। তার অভিনীত ২০২৫ সালের সিনেমা ‘সিতারে জমিন পার’ ২০২৭ সালের বসন্তে জাপানে মুক্তি পেতে যাচ্ছে। এর মধ্য দিয়ে ২০১৮ সালের ‘দঙ্গল’-এর পর দেশটিতে আমিরের অভিনীত কোনো সিনেমা প্রথমবার বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে।

জাপানি পরিবেশক প্রতিষ্ঠান গিক পিকচার্স গত ২৫ সেপ্টেম্বর সিনেমাটির মুক্তির ঘোষণা দিয়েছে। জাপানে সিনেমাটি ‘সিতারে! দ্য মিরাকল টিম অব স্টারডাস্ট’ নামে মুক্তি পাবে। টোকিওর হিউম্যান ট্রাস্ট সিনেমা ইউরাকুচো, ইয়েবিসু গার্ডেন সিনেমাসহ দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হবে। জাপানের দর্শকদের কাছে অবশ্য আমির খান নতুন নন। তার প্রযোজিত ‘সিক্রেট সুপারস্টার’ ২০১৯ সালের আগস্টে জাপানে মুক্তি পেয়েছিল। তবে ‘সিতারে জমিন পার’ হবে দেশটিতে আমিরের অভিনীত প্রথম প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমা, ‘দঙ্গল’-এর নয় বছর পর।

‘সিতারে জমিন পার’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত
‘সিতারে জমিন পার’ সিনেমার দৃশ্য। ছবি: সংগৃহীত

‘সিতারে জমিন পার’ সিনেমাটির নাম ২০০৭ সালের আমির অভিনীত ‘তারে জমিন পার’-এর প্রতি ইঙ্গিত করে। এটি সরাসরি সেই সিনেমার পরের গল্প নয়, বরং একই ধরনের আবেগ ও ভাবনার সঙ্গে সম্পর্কিত। ছবিটি ২০১৮ সালের স্প্যানিশ কমেডি ‘চ্যাম্পিয়নস’-এর আনুষ্ঠানিক পুনর্নির্মাণ।

সিনেমায় আমির অভিনয় করেছেন গুলশান চরিত্রে। সাবেক এই বাস্কেটবল খেলোয়াড় বেপরোয়া আচরণের কারণে কমিউনিটি সার্ভিসের সাজা পান। সেই দায়িত্বের অংশ হিসেবে তাকে প্রতিবন্ধী প্রাপ্তবয়স্কদের নিয়ে গঠিত একটি বাস্কেটবল দলকে প্রশিক্ষণ দিতে হয়। ধীরে ধীরে দলটির খেলোয়াড়েরা তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। দলের ১০ খেলোয়াড়ের চরিত্রে অভিনয় করেছেন বাস্তব জীবনে প্রতিবন্ধী ১০ জন নবাগত অভিনেতা। দীর্ঘ অডিশনের মাধ্যমে তাঁদের নির্বাচন করা হয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

সর্বশেষ সংবাদ

রুবিওর সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও'র সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে পৌঁছেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। সোমবার (২৮ সেপ্টেম্বর) তার...

এই বিভাগের অন্যান্য সংবাদ