ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন রাষ্ট্রপতির ছোটভাই ও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম বরাবর এই মনোনয়নপত্র জমা দেন তিনি।
প্রসঙ্গত, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও ১ আসন শুন্য হয়। আজ মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ২৯ অক্টোবর এই আসনটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী উপজেলা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।
এর আগে, শনিবার (২৬ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমা দিয়েছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন।

