spot_img

বাংলাদেশে এডিবি’র ১০ কোটি ডলারের ঋণ অনুমোদন

অবশ্যই পরুন

বাংলাদেশে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জন্য সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসন অর্থায়নের সুযোগ বাড়াতে ১০ কোটি ডলারের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। নারীদের আবাসন অর্থায়নের আওতায় আনতে এ প্রকল্পে গুরুত্ব দেওয়া হয়েছে।

পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এবং অনুমোদিত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে অর্থায়ন করা হবে।

দেশে, অনানুষ্ঠানিক খাতে আয় করা পরিবারগুলো প্রাতিষ্ঠানিকভাবে আবাসন ঋণ পায় না। এডিবির কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বলেন, আবাসন মানুষের মর্যাদা, সুযোগ ও সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। এই প্রকল্প দারিদ্র্য কমানো, সামাজিক সুরক্ষা শক্তিশালী করা এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে।

২০৩১ সালের মধ্যে অন্তত ৪০ হাজার পরিবারকে ঋণ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অন্তত ৩২ হাজার নারী এবং প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এলাকায় বসবাসকারী অন্তত ২৪ হাজার ঋণগ্রহীতা থাকবেন।

সর্বশেষ সংবাদ

জাতিসংঘে ভারতের সন্ত্রাসবাদের অভিযোগের জবাব দিল পাকিস্তান

ভারতের অভিযোগের জবাবে পাকিস্তান বলেছে, ভারতই পাকিস্তানের বিরুদ্ধে সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠী —তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ও বেলুচিস্তান লিবারেশন আর্মিকে (বিএলএ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ