চলমান যুদ্ধ অবসানে ইরানের প্রস্তাব করা সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পক্ষ থেকে যুদ্ধ বন্ধের লক্ষ্যে সাত দিনের একটি পরিকল্পনা প্রস্তাব করা হয়েছে—এমন খবরের পর ট্রাম্প সরাসরি জানিয়েছেন, তিনি ওই প্রস্তাব গ্রহণ করছেন না।
ট্রাম্প বলেন, আমি তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করছি।
এর আগে যুদ্ধের অবসান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইরান সাত দিনের একটি রোডম্যাপের প্রস্তাব দিয়েছে বলে জানা যায়। তবে ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
ইরানের প্রস্তাবের বিস্তারিত শর্ত এবং যুক্তরাষ্ট্র কেন তা নাকচ করেছে, সে বিষয়ে ট্রাম্পের বক্তব্যে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। আল জাজিরা

