spot_img

ডেঙ্গু ঠেকাতে ঘর-ছাদ পরিষ্কারের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

অবশ্যই পরুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক (ডিএসসিসি) মো. আবদুস সালাম বলেছেন, বাসা বাড়ির ছাদে জমে থাকা পানি, ড্রেন ও রাস্তা-ঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর নিজস্ব সচেতনতার বিকল্প নেই। জমে থাকা পানি নিজ দায়িত্ব পরিষ্কার করে ডেঙ্গু প্রতিরোধ করার আহ্বান জানান তিনি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে ডেঙ্গু প্রতিরোধে ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডে একযোগে বিশেষ অভিযান ‘ক্লিনিং ডে’ উদ্বোধন শেষে এসব কথা জানান তিনি।

মো. আবদুস সালাম বলেন, ‘সবার সমন্বিত প্রচেষ্টায় ঢাকাকে একটি আধুনিক নগরায়নে রূপান্তর করা সম্ভব।’

বিরোধীদলকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনভোগান্তি তৈরি হয় এমন কোনো কর্মসূচি যেন না দেয় বিরোধীদল। একদফার হুমকি দিয়ে বিএনপিকে দমানো যাবে না। বিএনপি জনগণের দল। গণতন্ত্র প্রতিষ্ঠায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে।’

সর্বশেষ সংবাদ

বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় তুরস্কের আনতালিয়ায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ