বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি ব্যক্তিগত সফর শেষে দেশে ফিরেছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে চিফ হুইপের স্ত্রী ও পুত্রসহ মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-১৩৬ ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
প্রসঙ্গত, চিফ হুইপ নূরুল ইসলাম মনি গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ব্যক্তিগত সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

