spot_img

সব অপকর্মে জামায়াত নেতাদের সম্পৃক্ততার অভিযোগ আছে: এ্যানি

অবশ্যই পরুন

যত অপকর্ম, নারীঘটিত কর্মকাণ্ড ও সামাজিক অবক্ষয়— সবকিছুতেই জামায়াত নেতাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে লক্ষ্মীপুর সদরের ভবানীগঞ্জ ইউনিয়নে তীর-রক্ষা কাজের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ দাবি করেন।

এ সময় পানিসমম্পদ মন্ত্রী বলেন, জামায়াত-শিবিরের অপকর্মের ভিডিওতে সামাজিক যোগাযোগমাধ্যম সয়লাব। জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের অঘটনের কারণে প্রাণ দিতে হয়েছে অল্প বয়সী এক নারীর।

তিনি অভিযোগ করেন, মত-দৃষ্টিভঙ্গি আলাদা হতেই পারে। কিন্তু ৯৬ সালের মতো ফ্যাসিস্টের সাথে সখ্যতা গড়ে তুলছে বিরোধীদল। দেশের গণতন্ত্রকে ধ্বংস করার নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে জামায়াত।

সর্বশেষ সংবাদ

বিশ্ববাজারে কমলে দেশেও তেলের দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কমলে দেশের বাজারেও দাম কমানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ