spot_img

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৮

অবশ্যই পরুন

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪৮ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময় ৫১টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ ৩১ জন, লালবাগ বিভাগ ৪৪ জন, ওয়ারী বিভাগ ৫৪ জন, মতিঝিল বিভাগ ৭৫ জন, তেজগাঁও বিভাগ ৯৬ জন, মিরপুর বিভাগ ৯২ জন, গুলশান বিভাগ ৪৬ জন, উত্তরা বিভাগ ৯৩ জন, গোয়েন্দা বিভাগ ১৬ জন ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ একজনকে গ্রেফতার করেছে।

অভিযানকালে ৩৬ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১৭ হাজার ৩৪৫ পিস ইয়াবা, ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১০টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এ সময় উদ্ধার করা হয় একজন ভিকটিমকে।

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় ডিএমপি।

সর্বশেষ সংবাদ

উপনিবেশবাদী ও ষড়যন্ত্রকারীদের স্থান দেশে হবে না: রিজভী

দেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়েই দেশের কল্যাণে কাজ করছে, এ মন্তব্য করেছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ