spot_img

৬৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে সোলার স্থাপনে ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী শাহে আলম

অবশ্যই পরুন

স্থানীয় সরকারের ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা করেছে সরকার। এতে সরকার ৩৭০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব প্রতিষ্ঠানে সোলার প্যানেল স্থাপন করে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এসংক্রান্ত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকারের আওতাধীন পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, নির্বাহী প্রকৌশলী, এলজিইডির দপ্তরসমূহ, ওয়াসা, জনস্বাস্থ্য এবং সারা দেশের যত হাট-বাজার বা গ্রোথ সেন্টার আছে, এটার সংখ্যা ৬ হাজার ৫৪৪টি। তিনি বলেন ‘এসব প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেলের মাধ্যমে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছি।’

এ জন্য প্রতিষ্ঠানগুলোকে বিশেষ বরাদ্দ থেকে টাকা ছাড় করা হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আলাদা আলাদা চিঠি দিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ২৭ জানুয়ারির মধ্যে কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নেওয়া হয়েছে। এ কাজে মোট ৩৭০ কোটি টাকা ছাড় করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

এশিয়ান গেমসে সোনা জয়ের লক্ষ্য লিটনদের

ক্রিকেটে বাংলাদেশ নারী দলের এশিয়ান গেমসের যাত্রা শেষ হয়েছে। এবার মাঠে নামার অপেক্ষায় পুরুষ দল। এশিয়ান গেমসে অংশ নিতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ