spot_img

আলেপ্পোর কাছে সিরীয় সেনা ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪

অবশ্যই পরুন

সিরিয়ার উত্তরাঞ্চলে আলেপ্পোর কাছে একটি অস্ত্রভাণ্ডারে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন।

সোমবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে, আলেপ্পোর দক্ষিণে আল-এইস শহরের কাছে সিরীয় সেনাবাহিনীর একটি স্থাপনায় ধারাবাহিক এসব বিস্ফোরণ ঘটে।

ঘটনার পর ওই এলাকা থেকে সাধারণ মানুষকে দূরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, আলেপ্পো শহর থেকে দক্ষিণে আল-এইস এলাকার কাছে সিরীয় সেনাবাহিনীর একটি স্থাপনায় প্রথম বিস্ফোরণটি ঘটে। তবে কী কারণে বিস্ফোরণের সূত্রপাত, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

আলেপ্পোতে বেসামরিক প্রতিরক্ষা কার্যক্রমের প্রধান ফয়সাল মোহাম্মদ আলী জানিয়েছেন, উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে চারজন আহত ব্যক্তিকে সরিয়ে নিয়েছে।

এদিকে, প্রাথমিক বিস্ফোরণের পরও ঘটনাস্থলে একের পর এক বিস্ফোরণ ঘটতে থাকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূর থেকেও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

তিনি বলেন, ঘটনাস্থলের দিকে একের পর এক অ্যাম্বুলেন্স ও অগ্নিনির্বাপক গাড়ি যেতে দেখা গেছে।

বিস্ফোরণের পর আলেপ্পোর গভর্নর আজ্জাম আল-ঘারিব স্থানীয় বাসিন্দাদের আপাতত ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জানান, হাসপাতাল, অ্যাম্বুলেন্স ও জরুরি উদ্ধারকারী দলকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিস্ফোরণস্থলের দিকে যাওয়া সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

এএফপিকে আলেপ্পোর হামদানিয়েহ এলাকার এক বাসিন্দা জানান, তারা একটি ‘প্রচণ্ড বিস্ফোরণের’ শব্দ শুনেছেন। পরে বাড়ির ছাদে উঠে দূরে বড় ধরনের আগুনের শিখা দেখতে পান তারা।

সিরিয়ায়, সাম্প্রতিক সময়ে, সামরিক স্থাপনা ও অস্ত্রভাণ্ডারে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর দেশটি এখনো অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। ২০২৪ সালের শেষ দিকে, দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটিতে নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে।

এর মাত্র কয়েক দিন আগে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর প্রদেশের একটি সামরিক স্থাপনায় অজ্ঞাত কারণে বিস্ফোরণে ১১ জন নিহত হন।

এর আগে, চলতি মাসের শুরুতে উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মালিকানাধীন একটি অস্ত্রভাণ্ডারে বিস্ফোরণে ১৪ জন নিহত এবং ১১ জন আহত হন।

এ ঘটনার এক সপ্তাহেরও কিছু আগে একই এলাকায় গোলাবারুদ বহনকারী একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে পাঁচজন নিহত হন।

আলেপ্পোর কাছে সর্বশেষ বিস্ফোরণের ঘটনায় আহত চারজনের অবস্থা বা বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রয়েছে।

সর্বশেষ সংবাদ

ইসরায়েলের তৈরি ৪টি স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেম পেলো চেক প্রজাতন্ত্র

ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমসের কাছ থেকে কেনা চারটি স্পাইডার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সবকটি হাতে পেয়েছে চেক প্রজাতন্ত্র। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ