spot_img

কৃত্রিম বুদ্ধিমত্তা তদারকিতে ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের

অবশ্যই পরুন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির তদারকি ও উন্নয়নকে এগিয়ে নিতে ‘এআই জার’ নিয়োগ এবং ‘এআই ফোর্স’ নামে একটি বাহিনী গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ ঘোষণা দেন।

পোস্টে ট্রাম্প বলেন, প্রথম মেয়াদে যেমন ‘স্পেস ফোর্স’ গঠন করেছিলেন, একই ধরনের কাঠামোয় ‘এআই ফোর্স’ গঠন করা হবে। এ ছাড়া অদূর ভবিষ্যতে একজন ‘এআই জার’ নিয়োগের ঘোষণা দেবেন তিনি। এ পদে উচ্চ বুদ্ধিমত্তাসম্পন্ন ব্যক্তিদের আবেদন করার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট।

বিশ্বজুড়ে এআইয়ের দ্রুত বিকাশ নিয়ে উদ্বেগ বাড়লেও প্রযুক্তিটির উন্নয়নের গতি কমানোর পক্ষে নন ট্রাম্প। বরং যুক্তরাষ্ট্রকে এ ক্ষেত্রে এগিয়ে রাখতে এআইয়ের দ্রুত বিকাশ অব্যাহত রাখার পক্ষে অবস্থান নিয়েছেন তিনি।

মার্কিন কর্মকর্তাদের মতে, এআই প্রযুক্তির উন্নয়নে যুক্তরাষ্ট্র ধীরগতির হলে চীন এ ক্ষেত্রে এগিয়ে যেতে পারে—এমন আশঙ্কা থেকেই ট্রাম্প প্রশাসন দ্রুত উন্নয়নের ওপর গুরুত্ব দিচ্ছে।

তবে এআইয়ের সম্ভাব্য ঝুঁকি ও জননিরাপত্তার ওপর এর প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রে উদ্বেগও রয়েছে। প্রযুক্তি খাতের কয়েকজন ব্যক্তি সম্প্রতি এআইয়ের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে এর উন্নয়নে আরও সতর্ক ও ধীরগতির পদ্ধতির আহ্বান জানিয়েছেন। কিছু রিপাবলিকানও এআইয়ের বিকাশের গতি কমানোর পক্ষে মত দিয়েছেন।

ট্রাম্প অবশ্য এ ধরনের আশঙ্কাকে উড়িয়ে দিয়ে এআই নিয়ে ছড়িয়ে পড়া ভয়কে ‘ধাপ্পাবাজি’ বলে মন্তব্য করেছেন। তাঁর দাবি, এআই নিয়ে আতঙ্ক ছড়ানোর মাধ্যমে প্রযুক্তিটির বিকাশ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও বলেন, তাঁর প্রশাসন এআই শিল্পের বিকাশে কোনো বাধা দেবে না। তবে এআইয়ের অপব্যবহার হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি ও দেওয়ানি আইনে ব্যবস্থা নেওয়া যেতে পারে বলেও জানান তিনি।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ সংবাদ

ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস: কংগ্রেস

ভারতের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করার অভিযোগ তুলে বিজেপি ও কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে তীব্র আক্রমণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ