spot_img

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে ফিরলেন তাওহীদ

অবশ্যই পরুন

সংযুক্ত আরব আমিরাতে আগামী মাসে আফগানিস্তান ক্রিকেট দলের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ৯ অক্টোবর ম্যাচটি শুরু হবে। স্কোয়াডে একাধিক পরিবর্তন এনেছেন নির্বাচকরা।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের ঘোষণা করা স্কোয়াডে এসেছেন তাওহীদ হৃদয়। কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকায় স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তাওহীদ। প্রত্যাশিতভাবেই তাওহীদ দলে এসেছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে তাওহীদের অভিষেক হয়েছিল টেস্ট ক্রিকেটে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রত্যাশিত পারফরম্যান্স না করায় দল থেকে বাদ পড়েন। দক্ষিণ আফ্রিকায় দুরন্ত ব্যাটিং করে পুনরায় টেস্ট দলে জায়গা করে নিলেন ডানহাতি ব্যাটার। এছাড়া জাকের আলী অনিকও সুযোগ পেয়েছেন। জাকের দক্ষিণ আফ্রিকায় ৯৪ রান করার আগে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিলেট ও রাজশাহীতে পরপর তিন ইনিংসে তিনটি ফিফটি পেয়েছিলেন।

বাংলাদেশের সবশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন অমিত হাসান ও তাসকিন আহমেদ। তাসকিনকে এই টেস্টের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। অমিত অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজে দলে থাকলেও এবার তাকে আফগানিস্তান নেওয়া হচ্ছে না। ফলে তার অভিষেকের প্রহর আরো লম্বা হলো।

এছাড়া পুর্নবাসন থেকে সুস্থতার পথে থাকা নাহিদ রানাকেও রাখা হয়নি এই টেস্টে। তার ওয়ার্কলোড কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা।

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মোমুনিল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী ও শরিফুল ইসলাম।

* অফস্পিনার নাঈম হাসান এবং দুই পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন এই স্কোয়াডের সঙ্গে ভ্রমণ করবেন। ট্রাভেলিং রিজার্ভ হিসেবে থাকবেন তারা।

সর্বশেষ সংবাদ

বাণিজ্য, কর্মসংস্থান ও শিক্ষায় সহযোগিতা সম্প্রসারণে একমত বাংলাদেশ-কিরগিজস্তান

বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং শ্রম গতিশীলতায় পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে একমত হয়েছে বাংলাদেশ ও কিরগিজস্তান। বিশেষ করে মধ্য...

এই বিভাগের অন্যান্য সংবাদ