spot_img

দুর্যোগ প্রতিমন্ত্রীর সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অবশ্যই পরুন

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমের প্রশংসা করেন ইইউ রাষ্ট্রদূত। তিনি বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে বিশ্বের জন্য একটি মডেল হিসেবে উল্লেখ করেন।

এ সময় রাষ্ট্রদূত আগামী বছর অক্টোবর মাসে জাপানে অনুষ্ঠিতব্য ‘Disaster Risk Reduction Conference’-এ অংশ নিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

প্রতিমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেন। একই সঙ্গে বাংলাদেশের চলমান উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখায় ইউরোপীয় ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ সংবাদ

১১ ছক্কায় ৩০ বলে সেঞ্চুরি, অভিষেক শর্মার বিশ্ব রেকর্ড

আফগানিস্তানের বোলিং আক্রমণ গুঁড়িয়ে দিয়ে ভারতের হয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন অভিষেক শর্মা।দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে...

এই বিভাগের অন্যান্য সংবাদ