spot_img

৬ জুনের আগে শেষ করতে হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি সানাউল্লাহ

অবশ্যই পরুন

আগামী বছর ৬ জুনের আগে স্থানীয় সরকার নির্বাচন শেষ করতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ। এ জন্য যত দ্রুত সম্ভব ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে নির্বাচন কমিশনে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ঘিরে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসি সানাউল্লাহ বলেন, নভেম্বর ও ডিসেম্বরে দেশজুড়ে বিভিন্ন স্তরের পরীক্ষা চলবে। এরপর জানুয়ারি মাসে কিছুটা ফাঁকা সময় পাওয়া গেলেও তার পরপরই শুরু হবে পবিত্র রোজা এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মতো পাবলিক পরীক্ষাগুলো। এই আঁটসাঁট সময়সূচির মধ্যে কীভাবে উপনির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনগুলো আয়োজন করা যায়, তা নিয়ে কাজ করছে কমিশন।

সর্বশেষ সংবাদ

‘অসম প্রেমের’ গল্পে বাজিমাত, ২৫ কোটির সিনেমা আয় করল ৩১০ কোটি

মাত্র ২৫ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছিল সিনেমাটি। গত ২১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর মাত্র ২৬ দিনেই আয়ের দিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ