spot_img

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি, ইসরায়েলি নাগরিকের ১৩ বছরের কারাদণ্ড

অবশ্যই পরুন

ইরানের হয়ে গোপন তথ্য সংগ্রহ, টেলিগ্রামে যোগাযোগ, গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর—একাধিক গুরুতর অভিযোগে ইসরায়েলি নাগরিক আলেকজান্ডার গ্রানোভস্কিকে ১৩ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। বুধবার দেওয়া এ রায়ের খবর প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ।

হারেৎজের প্রতিবেদনে বলা হয়, ৩০-এর কোঠায় বয়সী গ্রানোভস্কিকে ২০২৪ সালে গ্রেপ্তার করা হয়। পরে তদন্তে উঠে আসে, ডিজিটাল মাধ্যমে পাওয়া হাজার হাজার ডলারের বিনিময়ে তিনি ইরানের এক ব্যক্তির হয়ে নিরাপত্তা-সংক্রান্ত বিভিন্ন কাজ করছিলেন।

অভিযোগপত্র অনুযায়ী, টেলিগ্রামের মাধ্যমে ইরানি ওই ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন গ্রানোভস্কি। একপর্যায়ে তিনি ইসরায়েলের ‘ব্লু অ্যান্ড হোয়াইট’ পার্টির নেতা ও সাবেক জেনারেল বেনি গান্তজ যে এলাকায় বসবাস করতেন, সেখানকার ছবি তুলে পাঠান।

তবে তার বিরুদ্ধে অভিযোগ শুধু তথ্য সংগ্রহেই সীমাবদ্ধ ছিল না। হারেৎজ জানিয়েছে, গ্রানোভস্কি নয়টি গাড়িতে আগুন দেন এবং বিভিন্ন স্থানে গ্রাফিতি আঁকেন। পাশাপাশি সহিংস কর্মকাণ্ডে জড়িত হওয়ার জন্য অপরাধমূলক রেকর্ড রয়েছে—এমন ব্যক্তিদের দলে ভেড়ানোর নির্দেশও তিনি পেয়েছিলেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

ইসরায়েলি কর্তৃপক্ষের তদন্তের পর গ্রানোভস্কির বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি, অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ একাধিক অভিযোগ আনা হয়। এসব অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর আদালত তাকে ১৩ বছর ৬ মাসের কারাদণ্ড দেন। আল জাজিরা

সর্বশেষ সংবাদ

৭০০ শয্যায় উন্নীত জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট

রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ৭০০ শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। একই...

এই বিভাগের অন্যান্য সংবাদ