spot_img

ব্রিকস সম্মেলনে না গিয়ে প্রধানমন্ত্রী সার্বভৌমত্ব শক্তি দেখিয়েছেন: রিজভী

অবশ্যই পরুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। তিনি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী, উনি গিয়ে সাইডলাইনে বসবেন, এটা হতে পারে না। সেখানে না গিয়ে উনি দেশের গৌরব বাড়িয়েছেন। সার্বভৌমত্ব শক্তি প্রদর্শন করেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও মুক্তিযুদ্ধের প্রজন্ম আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, আপনার দেশের এক মুখ্যমন্ত্রী (মমতা ব্যানার্জি, বর্তমানে সাবেক) বলেছেন, আপনাদের লোক হাদিকে হত্যা করেছে। আপনারা কি বাংলাদেশকে স্বাধীন দেশ মনে করেন না? সামনাসামনি আপনারা মধুর কথা বলেন, ভেতরে ভেতরে চক্রান্তের জাল বুনেন।

রুহুল কবির রিজভী অভিযোগ করেন, কেউ কেউ দেশকে একাত্তরের পূর্ববর্তী জায়গায় নিয়ে যেতে চেষ্টা করছেন। মধুর ক্যান্টিনকে ইশারাত মঞ্জিল বানাবেন, এটা ঠিক নয়। যা তিরিশ লাখ শহীদের অপমান।

তিনি বলেছেন, ১৭ বছরের অরাজকতার পর জাতিকে উজ্জ্বল হিসেবে গড়তে কাজ করছে সরকার। বাকস্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা গণতন্ত্রের অঙ্গীকার, সেই অঙ্গীকার নিয়ে কাজ করছেন তারেক রহমান।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনে বাসে রুশ ড্রোন হামলা, নিহত ৫

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে রুশ ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত সাতজন। খবর রয়টার্সের। বুধবার (১৬...

এই বিভাগের অন্যান্য সংবাদ