spot_img

ইউক্রেনে বাসে রুশ ড্রোন হামলা, নিহত ৫

অবশ্যই পরুন

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে রুশ ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত সাতজন। খবর রয়টার্সের।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ডিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের গভর্নর ওলেক্সান্দর হানঝা এ তথ্য জানান

ডিনিপ্রোপেত্রোভস্ক আঞ্চলিক পরিষদের প্রধান মাইকোলা লুকাশুক বলেন, যাত্রী বহনকারী একটি মিনিবাসকে লক্ষ্য করে হামলা চালানো হয়।

তবে, হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি রাশিয়া।

২০২২ সালে রাশিয়ার ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে দুই দেশই বেসামরিক মানুষকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে।

সর্বশেষ সংবাদ

স্বাস্থ্য খাতের উন্নয়নে ডব্লিউএইচও-র সাহায্য চাইলেন হুমায়ুন কবির

বাংলাদেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন ও শক্তিশালীকরণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সাহায্য চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। বুধবার (১৬ সেপ্টেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ