spot_img

সরকারের সঙ্গে আলোচনা না করেই ইউপি নির্বাচনের তারিখ দিয়েছে ইসি

অবশ্যই পরুন

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে আগে আলোচনা না করেই নির্বাচন কমিশন (ইসি) সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে বলে দাবি করেছেন ওই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে স্থানীয় সরকার নির্বাচনে ইসির পরিকল্পনার বিষয়ে প্রতিক্রিয়া জানানোর সময় তিনি এমনটা জানান।

মীর শাহে আলম বলেন, ইসি স্বাধীন এবং সেই প্রেক্ষিতে ইসির নির্বাচন করার সাংবিধানিক অধিকার আছে। কিন্তু সাত ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ইসি যে সময়সূচি ঘোষণা করেছে তা সরকার জানে না। এমনকি সরকারের সাথে নির্বাচন কমিশনের কোনো পত্র যোগাযোগ বা অন্য কোনো মাধ্যমেও এ বিষয়ে আলোচনা হয়নি।

প্রচলিত নিয়ম অনুযায়ী, সরকারের সাথে আলোচনার পর প্রস্তুতি সভা বা আইনশৃঙ্খলা কমিটির সভার পর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়ে থাকে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ নি‌য়ে বাংলাদেশ-ইইউর আলোচনা

বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ নি‌য়ে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে আলোচনা হয়েছে। দীর্ঘদিনের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার...

এই বিভাগের অন্যান্য সংবাদ