spot_img

চীনা প্রেসিডেন্টের সাথে প্রায় সবকিছু নিয়ে আলোচনা করবো: ট্রাম্প

অবশ্যই পরুন

চলতি মাসের ২৪ তারিখ হোয়াইট হাউসে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠকে ‘প্রায় সবকিছু’ নিয়েই আলোচনা করবেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার (১৩ সেপ্টেম্বর) ট্রাম্পের একটি সাংবাদিক সম্মেলনের বরাতে আনাদুলু এজেন্সি এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প বলেন, শি জিনপিংয়ের সঙ্গে নির্ধারিত বৈঠকে বাণিজ্য ও মোটরগাড়িসহ ‘প্রায় সবকিছু’ নিয়ে আলোচনা করা হবে বলে আশা করছি। একইসাথে বোয়িং, ইউক্রেন ও গাজায় যুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং মার্কিন প্রতিরক্ষা উৎপাদন সংক্রান্ত প্রশ্নেরও উত্তর দেওয়া হবে।

ট্রাম্প চীনা যানবাহনের ওপর তাঁর প্রশাসনের আরোপিত শুল্ককে সমর্থন করে বলেন, তিনি চীনা গাড়িগুলোকে মার্কিন বাজার থেকে দূরে রেখেছি। আমিই তাদের বাইরে রেখেছি।

চীনের বোয়িং বিমান ক্রয় সংক্রান্ত কোনো চুক্তিতে পৌঁছানোর প্রত্যাশা করেন কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি সব ধরনের চুক্তিই সম্পন্ন করি।

জর্ডানে অবস্থিত মার্কিন ও মিত্র দেশগুলোর বিমানঘাঁটির স্যাটেলাইট চিত্র চীনা সংস্থাগুলো ইরানকে সরবরাহ করে থাকতে পারে—এমন প্রতিবেদনের বিষয়েও ট্রাম্পকে প্রশ্ন করা হয়। এর জাবাবে তিনি বলেন, চীন যুক্তরাষ্ট্রের অনুরূপ গোয়েন্দা কার্যকলাপে জড়িত। ওরা তাই করে যা আমরা করি।

সর্বশেষ সংবাদ

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার

ভারতের সঙ্গে বাংলাদেশের সমমর্যাদার ভিত্তিতে যে ধরনের সম্পর্কের প্রয়োজন সেই সম্পর্কই আমরা চাই- এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার...

এই বিভাগের অন্যান্য সংবাদ