spot_img

বিচারপতি-অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা কমিয়ে জারিকৃত পরিপত্র বাতিল চেয়ে রিট

অবশ্যই পরুন

সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ ও অ্যাটর্নি জেনারেলের নিরাপত্তা হ্রাস করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত পরিপত্র বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শিশির মনির। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে বিবাদী করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ১০ জন আবেদনকারীর পক্ষে রিট আবেদনটি দায়ের করেন।

শিশির মনির বলেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা ওয়ারেন্ট অব প্রেসেডেন্স অনুযায়ী যে ক্যাটাগরিতে নিরাপত্তা পান তাদের সচিবদের সাথে রাখা হয়েছে এবং পর্যাপ্ত নিরাপত্তাও কমিয়ে দেয়া হয়েছে। এর আগে ২০২৫ সালের ২ মার্চ একই রকম আরেকটি পরিপত্র জারি করা হলে হাইকোর্ট সো-মোটো রুল জারি করে তার কার্যকারিতা স্থগিত করেন। পরবর্তীতে ৯ মার্চ ঐ পরিপত্রটি বাতিল করা হয়।

দায়েরকৃত রিট আবেদনে বলা হয়েছে, পূর্ববর্তী আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও নতুন পরিপত্র জারি করা বিচার বিভাগের নিরাপত্তা ও মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। এতে বিচার বিভাগের স্বাধীনতা, ক্ষমতার পৃথকীকরণ এবং সংবিধানের মৌলিক কাঠামো লঙ্ঘিত হয়েছে।

সর্বশেষ সংবাদ

গাজায় এআই ব্যবহার করে হত্যাকাণ্ড নিয়ে চলচ্চিত্র, ভেনিসে ২৫ মিনিটের ‘স্ট্যান্ডিং অভেশন’

গাজায় ফিলিস্তিনিদের লক্ষ্য করে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের অভিযোগ নিয়ে নির্মিত ইসরায়েলি চলচ্চিত্র ‘নাজা’ ভেনিস চলচ্চিত্র উৎসবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ