spot_img

সৌদি-হুতি পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইয়েমেন উপকূল

অবশ্যই পরুন

সৌদি আরব ও হুতি বাহিনীর পাল্টাপাল্টি হামলায় এখনও উত্তপ্ত ইয়েমেনের উপকূলীয় এলাকা। বিশেষ করে কৌশলগত গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালি ঘিরে দুপক্ষের মধ্যে ব্যাপক লড়াই চলছে।

সৌদি আরবের ইয়েমেন সীমান্তবর্তী জাজান এলাকায় হুতিদের ছোড়া প্রজেক্টাইলের আঘাতে দুজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি মসজিদ, কয়েকটি ভবন ও যানবাহন।

শনিবার (১২ সেপ্টেম্বর) এ হামলার তথ্য জানিয়েছে সৌদি আরবের সিভিল ডিফেন্স ডিরেক্টরেট।

এদিকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনীকে চাপে ফেলে সাম্প্রতিক সময়ে একের পর এক সামরিক সাফল্য পেয়েছে হুতি গোষ্ঠী। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোকা ও পেরিম দ্বীপসহ বেশ কয়েকটি এলাকা দখলের পর লোহিত সাগরের উপকূলীয় অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত হয়েছে।

তবে সৌদি আরব ছাড়া অন্য দেশের জাহাজ চলাচলে বাধা না দেওয়ার ঘোষণা দিয়েছে হুতি বাহিনী। এর ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজ চলাচল নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রযুক্তি ও গবেষকদের সমন্বয়ে দেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা সম্ভব: জুবাইদা রহমান

প্রযুক্তি ও গবেষকদের মধ্যে সমন্বয় গড়ে তুলতে পারলে বাংলাদেশেই বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান...

এই বিভাগের অন্যান্য সংবাদ