spot_img

চায়নিজ তাইপেকে হারিয়ে সপ্তম বাংলাদেশ

অবশ্যই পরুন

অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে শেষটা দারুণ করল বাংলাদেশ। দুর্দান্ত এক জয় দিয়ে আসর শেষ করেছে যুবারা। চায়নিজ তাইপেকে ৫-২ গোলে হারিয়ে সপ্তম স্থান নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) মোকিতে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে বাংলাদেশ। দলেরর হয়ে জোড়া গোল করেন মোহাম্মদ রিফাত। একটি করে গোল করেন মুন্না ইসলাম, তৈয়ব আলী ও মোহাম্মদ আব্দুল্লাহ।

এই জয়ের ফলে টুর্নামেন্টের সপ্তম স্থান নিশ্চিতের পাশাপাশি আগামী যুব হকি বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আগামী বিশ্বকাপের আয়োজক ভারত।

এর আগে, গ্রুপ পর্বে তিন ম্যাচেই হারে বাংলাদেশ। ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জাপানের কাছে হেরে বিশ্বকাপের সরাসরি সুযোগ হারালেও সপ্তম হয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে যুব দল।

সর্বশেষ সংবাদ

৬ষ্ঠ-১০ম শ্রেণীর বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব: মাহ্দী আমিন

আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত বইয়ে এআই, রোবোটিক্স, মেশিন লার্নিং ও সাইবার সিকিউরিটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ