spot_img

চট্টগ্রামে এক ভবন থেকেই ৬৩ বিদেশি নাগরিক আটক, ক্যাসিনো চালানোর অভিযোগ

অবশ্যই পরুন

চট্টগ্রামের খুলশী থানার পশ্চিম জালালাবাদ এলাকায় অভিযান চালিয়ে জুয়ার ক্যাসিনো চালানোর অভিযোগে ৬৩ জন বিদেশি নাগরিককে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে ওই এলাকার একটি আটতলা ভবনে অভিযান চালায় পুলিশ। এ সময় ভবনের বিভিন্ন ফ্লোরে বসবাসরত বিদেশি নাগরিকদের জিজ্ঞাসাবাদ করা হয়। ভবনটিতে লাওস, চীন, পাকিস্তান ও ভিয়েতনামের নাগরিকদের পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে অর্ধশতাধিক ল্যাপটপ, বিভিন্ন দেশের মুদ্রা ও ক্যাসিনো পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আজ শুক্রবার বেলা সাড়ে এগারোটায় আটককৃতদের প্রিজন ভ্যানে করে নিয়ে যায় পুলিশ।

স্থানীয়দের দাবি, প্রায় একমাস ধরে ভবনটিতে বিদেশিদের নিয়মিত যাতায়াত ছিল।

সর্বশেষ সংবাদ

বিয়ের পর অভিনয় ছাড়া নিয়ে মুখ খুললেন জেনিফার

বিয়ে মানেই কি অভিনয় থেকে দূরে সরে যাওয়া? অনেক অভিনেত্রীকেই এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। এবার একই প্রশ্নের মুখে...

এই বিভাগের অন্যান্য সংবাদ