spot_img

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন

অবশ্যই পরুন

ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিন দিনের সফরে শুক্রবার সকালে নয়াদিল্লির পালাম বিমানঘাঁটিতে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং।

ভারতের ২০২৬ সালের ব্রিকস সভাপতিত্বের অধীনে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে এবারের শীর্ষ সম্মেলন।

সম্মেলনে ব্রিকস সদস্য দেশগুলোর নেতারা বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও খাদ্যনিরাপত্তা, স্বাস্থ্য, প্রযুক্তি, দুর্যোগ মোকাবিলা এবং বৈশ্বিক শাসনব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

পুতিনের ভারত সফরে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও রয়েছে।

দুই নেতার বৈঠকে ভারত-রাশিয়া সম্পর্কের পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, জ্বালানি ও পারমাণবিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।

সর্বশেষ সংবাদ

বিয়ের পর অভিনয় ছাড়া নিয়ে মুখ খুললেন জেনিফার

বিয়ে মানেই কি অভিনয় থেকে দূরে সরে যাওয়া? অনেক অভিনেত্রীকেই এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। এবার একই প্রশ্নের মুখে...

এই বিভাগের অন্যান্য সংবাদ