spot_img

গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা নাহিদের

অবশ্যই পরুন

সরকার যতদিন দেশের গ্যাস-বিদ্যুৎ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক না করছে ততদিন মাঠে থাকার ঘোষণা দিলেন এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে নিজের নির্বাচনী এলাকা সাতারকুল পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

নাহিদ বলেন, সরকার গত ৭ মাসে যথাযথ উদ্যোগ নিলে সংকট মোকাবেলা করা সম্ভব হতো। শেখ হাসিনার সময় থেকেই দেশে গ্যাস-বিদ্যুৎ সংকট। তাদের সময় থেকে দেশে অনেক দুর্নীতি হয়েছে।

তিনি আরও বলেন, সাতারকুলে চাঁদাবাজদের প্রত্যাখান করা হয়েছে। ভবিষ্যতেও তাদের নির্বাচিত করবে না জনগণ। এ সময় তিনি অভিযোগ করে বলেন, সরকারি দলের মতো বিরোধী দল বরাদ্দ পায় না। এ কারণে, চাইলেও এলাকার উন্নয়নে পরিকল্পনা সজানো যায় না। সরকার ও বিরোধীদলের বরাদ্দ সমান হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। আজ রোববার (০৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ