spot_img

মুক্তির আগেই ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র ৬০০ কোটি টাকার টিকিট বিক্রি

অবশ্যই পরুন

মুক্তির এখনও প্রায় তিন মাস বাকি। এর মধ্যেই অগ্রিম টিকিট বিক্রিতে মাইলফলক গড়ল মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। ইতোমধ্যে সিনেমাটি শুধু উত্তর আমেরিকার বাজারেই ৫০ মিলিয়ন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬০০ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে।

বাজার বিশ্লেষকদের প্রতিবেদন অনুযায়ী, বিক্রি হওয়া অগ্রিম টিকিটের বড় একটি অংশ; অর্থাৎ ৭০ শতাংশের বেশি এসেছে ‘ইনফিনিটি ভিশন’ বা প্রিমিয়াম লার্জ-ফরম্যাট স্ক্রিনের জন্য। উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা উপভোগ করতেই দর্শকরা প্রিমিয়াম ফরম্যাটের টিকিট প্রাধান্য দিচ্ছেন এমনটাই ধারণা।

চলতি বছরের বড়দিনের ছুটি কেন্দ্রিক মৌসুমে বক্স অফিসে তীব্র প্রতিযোগিতার মুখে পড়বে সিনেমাটি। ফরাসি-কানাডিয়ান নির্মাতা দ্যনি ভিলনভে-র ‘ডুন: পার্ট থ্রি’-এর সঙ্গে একই সময়ে প্রেক্ষাগৃহে লড়াই করবে এই সিনেমা। ধারণা করা হচ্ছে, ‘ডুন: পার্ট থ্রি’ আইম্যাক্স স্ক্রিনে একচ্ছত্র আধিপত্য রাখবে, অন্যদিকে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ অন্যান্য বড় লার্জ-ফরম্যাট থিয়েটারগুলোর বড় একটি অংশ দখল করবে।

আগামী ডিসেম্বরে মুক্তি পেতে যাওয়া ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-র মূল প্রেক্ষাপট সহজে বুঝতে দর্শকদের জন্য ১৫টি গুরুত্বপূর্ণ সিনেমা ও সিরিজের একটি বিশেষ তালিকা সাজিয়েছে ডিজনি প্লাস। এর পাশাপাশি পুরোনো গল্পের যোগসূত্র ঝালিয়ে নিতে আগামী ২৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে আবারও ফিরছে ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম: এনকোর’। ২০১৯ সালের মূল সিনেমাটির সঙ্গে নতুন কিছু অতিরিক্ত দৃশ্য যুক্ত করে এই বিশেষ সংস্করণটি তৈরি করা হয়েছে, যা দর্শকদের ‘ডুমসডে’-র গল্পের সঙ্গে সংযোগ তৈরিতে সাহায্য করবে।

ইতোমধ্যে নতুন সিনেমাটির ট্রেলার প্রকাশের পরই এটি ডিজনির ইতিহাসে সবচেয়ে বেশি দেখা এবং বৈশ্বিক বিচারে ইতিহাসের দ্বিতীয় বৃহত্তম ট্রেলারের রেকর্ড গড়েছে। আগামী ১৮ ডিসেম্বর বড় পর্দায় কড়া নাড়বে ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’।

সর্বশেষ সংবাদ

বিয়ের পর অভিনয় ছাড়া নিয়ে মুখ খুললেন জেনিফার

বিয়ে মানেই কি অভিনয় থেকে দূরে সরে যাওয়া? অনেক অভিনেত্রীকেই এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। এবার একই প্রশ্নের মুখে...

এই বিভাগের অন্যান্য সংবাদ